রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে গ্রেফতার ৩

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পাশাপাশি এ ঘটনায় মির্জাপুরের ডিউটি অফিসার আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানান এসপি।

গ্রেফতার ব্যক্তিরা হলো- শহিদুল ইসলাম (২৯), সবুজ (৩০) ও শরীফুজ্জামান (২৮)। তাদের কাছ থেকে লুন্ঠিত হওয়া তিনটি মোবাইল ফোন, একটি ছুরি ও নগত ২৯ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়।

এসপি জানান, শুক্রবার রাতে সাভার থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে পাঁচদিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়।

গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। সে ঘটনায় শুক্রবার সকালে মির্জাপুর থানায় মামলা করেন বাসে থাকা এক যাত্রী।

ডাকাতির ঘটনায় শুরুতে বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করা হলেও তাদের জামিন দেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে যাত্রী কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও দামী জিনিসপত্র লুট করে নেয়। পরে বাসে থাকা দুজন নারীকে যৌন নিপীড়ন করে ডাকাতেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে গ্রেফতার ৩

প্রকাশিত সময় : ০৮:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫