সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিত্রনায়িকা পরীমণির সাবেক স্বামী সৌরভ গ্রেপ্তার

চিত্রনায়িকা পরীমনির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর। তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন।

পরীমনির সঙ্গে সৌরভের বিয়ে হয় ২০১২ সালের ২৮ এপ্রিল। দেনমোহর ধার্য ছিল এক লাখ টাকা। তবে বিয়ের দুই বছর পর থেকেই তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে।

এদিকে, ফের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছেন পরীমনি। সম্প্রতি, এক ব্যক্তির বাহুডোরে মাথা রেখে তোলা ছবি পোস্ট করেছেন তিনি।

গত মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত সেই ছবিতে ভালোবাসার আবহ ফুটে উঠেছে। পরীমনি ছবিটির মাধ্যমে জীবনে নতুন করে বসন্তের বার্তা দিয়েছেন, যা মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

নতুন সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকলেও, পরীমনি এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চিত্রনায়িকা পরীমণির সাবেক স্বামী সৌরভ গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১০:২৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫