সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রিকশা থামিয়ে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কুমিল্লার চান্দিনায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে পথ থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) সকালে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে চান্দিনা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই ছাত্রী ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. সোয়েব ও একই ইউনিয়নের নলুয়া গ্রামের রতন চন্দ্র সরকার।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।

ওই ছাত্রী জানায়, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার পর অটোরিকশায় বন্ধুর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে ৫ থেকে ৬ জন যুবক অটোরিকশাটি থামিয়ে অটোরিকশাচালক ও তাকে মারধর করে টেনে হিঁচড়ে বিলের মাঝে একটি শ্যালো মেশিন ঘরে নিয়ে যায়। সেখানে অটোরিশাচালককে বেঁধে রেখে ৫ যুবক তাকে ধর্ষণ করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, অভিযুক্ত ২ যুবককে তাৎক্ষণিক আটক করা হয়। পরদিন ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বাদী হয়ে মামলা দায়ের করার পর অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

রিকশা থামিয়ে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রকাশিত সময় : ০৭:৪৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫