শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমা ঘোষণার পর যা বলল ইইউ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে সময়সীমা ঘোষণা করেছেন, সে বিষয়ে ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশন একটি প্রতিক্রিয়া জানিয়েছে।

শুক্রবার (৬ জুন) ইউরোপীয় ইউনিয়ন মিশন নিজের ফেসবুক পেজে এ প্রতিক্রিয়া জানায়।

ইইউ মিশন বলেছে, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছেন। ইইউ বাংলাদেশের রাজনৈতিক উত্তরণকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে; আইনের শাসন, মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এটিকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।’

ফেসবুক পোস্টে আরো বলা হয়, স্থিতিশীল, আরো সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বার্থে এই প্রক্রিয়ায় গঠনমূলকভাবে জড়িত হতে এবং উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডা নির্ধারণের কাজ এগিয়ে নিতে সব অংশীদারদের প্রতি ইইউ প্রতিনিধিদল আহ্বান জানায়।

এর আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে বিস্তারিত রোডম্যাপ দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমা ঘোষণার পর যা বলল ইইউ

প্রকাশিত সময় : ০৫:৪২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫