শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণপরিবহনে ভাড়া বাড়ল ২৬ শতাংশ, কাল থেকে কার্যকর

ডিজেলের দাম বাড়ানোর পর এবার গণপরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দূরপাল্লার বাসের ভাড়া আগে ছিল প্রতি কিলোমিটার ১ টাকা ৪২ পয়সা, এসব বাসের নতুন ভাড়া হবে প্রতি কিলোমিটার ১ টাকা ৮০ পয়সা। এছাড়া ঢাকা মহানগরে প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ছিল ১ টাকা ৭০ পয়সা। ঢাকার মধ্যে বাসের ভাড়া নতুন করে নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা। আগামীকাল সোমবার থেকে বাড়তি এই ভাড়া কার্যকর হবে।

আজ রোববার এক ব্রিফিংয়ে বিআরটিএ চেয়ারম্যান নুর মুহাম্মদ মজুমদার এসব তথ্য জানান। ব্রিফিংয়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্ল্যাহ। এসময় জানানো হয়, আগামীকাল সোমবার (৮ নভেম্বর) থেকে বাড়তি এই ভাড়া কার্যকর হবে।

ব্রিফিংয়ে বিআরটিএ চেয়ারম্যান বলেন, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ছিল ১ টাকা ৪২ পয়সা। নতুন করে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৮০ পয়সা। দূরপাল্লায় ভাড়া বেড়েছে ২৭ শতাংশ। ঢাকা মহানগরে বাসের ভাড়া ছিল প্রতি কিলোমিটার ১ টাকা ৭০ পয়সা। নতুন করে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ১৫ পয়সা। এতে মহানগরীতে বাসের ভাড়া বেড়েছে ২৬ দশমিক ৫০ শতাংশ।

তিনি আরও বলেন, ঢাকা মহানগরে মিনিবাসের ভাড়া ছিল প্রতি কিলোমিটার ১ টাকা ৬০ পয়সা, নতুন ভাড়া হবে ২ টাকা ৫ টাকা। এক্ষেত্রেও সাড়ে ২৬ শতাংশ ভাড়া বেড়েছে। তবে সিএনজিচালিত বাসের ক্ষেত্রে কোনো ভাড়া বাড়বে না। আগে মিনিবাসে সর্বনিম্ন ভাড়া ছিল ৫ টাকা, বর্তমানে তা হবে ৮ টাকা। বাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া ছিল ৮ টাকা, এখন তা হবে ১০ টাকা।

গত বুধবার ডিজেলের দাম প্রতি লিটার ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। বৃহস্পতিবার থেকে ডিজেলের বর্ধিত এই দাম কার্যকর হয়। এর প্রতিবাদে ডিজেলের দাম কমানো কিংবা ডিজেলের নতুন দামের সঙ্গে যাত্রী পরিবহনের ভাড়া সমন্বয়ের দাবিতে শুক্রবার সকাল থেকেই অঘোষিত ধর্মঘট শুরু করেন পরিবহন মালিক সমিতি। দূরপাল্লার বাসের পাশাপাশি বন্ধ ছিল ঢাকা মহানগরের বাসগুলোও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গণপরিবহনে ভাড়া বাড়ল ২৬ শতাংশ, কাল থেকে কার্যকর

প্রকাশিত সময় : ০৬:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১