শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিগত ৩ নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আগামীতে সুযোগ পাবে না: সিইসি

যে সকল বিদেশি পর্যবেক্ষক বিগত তিন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ বলে বৈধতা দিয়েছেন তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছেন কানাডার হাইকমিশনার। আমরা আমাদের প্রস্তুতির তথ্য জানিয়েছি। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা যে কাজ শুরু করব এসব বিষয়ে জানানো হয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে। ওনারা চান আমরা যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করি।

তিনি বলেন, ভোটের দিন এখনও নির্ধারণ হয়নি, যেদিন নির্ধারণ হবে সময়সীমা ধরে তার দুই মাস আগে সবাইকে জানিয়ে দেয়া হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমিশন কানাডার সহায়তা চেয়েছে বলে উল্লেখ করেন সিইসি বলেছেন, দুর্গম এলাকায় ভোটের প্রচার, নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, নির্বাচন সংশ্লিষ্টদের ট্রেনিংসহ বিভিন্ন বিষয়ে সহায়তা দেয়া নিয়ে আলোচনা হয়েছে।

সিইসি বলেন, এআইয়ের (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স) মিসইউজ নিয়ে কথা হয়েছে। তারা এসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দেবে। এছাড়া কানাডা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের কমিটমেন্টের কথা শুনে সন্তুষ্ট। কানাডা আমাদের সহযোগিতা করবে। ব্যালট প্রকল্পে বা অন্যভাবেও সহযোগিতা করতে পারে।

নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবেন। ইইউসহ অনেকে চিঠি দিয়ে আমাদের জানিয়েছে। তবে বিগত তিন নির্বাচন নিয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক ‘ভালো’ সার্টিফিকেট দিয়েছেন তাদের আমরা নেবো না।

এর আগে সকালে সিইসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন ভবনে যান কানাডিয়ান হাইকমিশনারসহ দুই সদস্যের প্রতিনিধি দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিগত ৩ নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আগামীতে সুযোগ পাবে না: সিইসি

প্রকাশিত সময় : ০৫:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫