শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মতভিন্নতা থাকলেও দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যেসব বিষয়ে মতভিন্নতা রয়েছে, সেসব বিষয়ে অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৪তম দিনের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

আলী রীয়াজ বলেন, “আমরা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি, তার সফলতা নির্ভর করছে কাঠামোগত সংস্কারে কতটা ঐকমত্য তৈরি হচ্ছে তার ওপর। রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের দায়-দায়িত্ব অনুভব করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা।”

তিনি আরো বলেন, “কমিশন কোনো আলাদা সত্তা নয়, এটি রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রয়াস। আমরা যদি ব্যর্থ হই, এর দায় কেবল কমিশনের নয়, সবার। তাই সবার সহযোগিতায় আমাদের সফল হতে হবে।”

মঙ্গলবারের আলোচনায় দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা গঠন, সংবিধান সংশোধন ও নারী প্রতিনিধিত্ব নিয়েও রাজনৈতিক দলগুলো মতামত দেয়।

দ্বিতীয় পর্যায়ের এ আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ পার্টিসহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি।

কমিশনের সদস্য হিসেবে আলোচনায় উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মতভিন্নতা থাকলেও দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে: আলী রীয়াজ

প্রকাশিত সময় : ০৩:৫৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫