রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার জন্মদিন উদযাপনের চেষ্টা, গ্রেপ্তার ৪

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করার চেষ্টা করায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠান হয়েছে।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার ভাট্রইধোপা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন, কাশিয়ানী উপজেলার ভাট্রইধোপা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে হাসান মোল্যা (৩২), রাইতকান্দি পূর্বপাড়া গ্রামের আজাদুল আলম মোল্যার ছেলে ইব্রাহিম মিয়া (২৩), ভাট্রইধোপা মধ্যপাড়া গ্রামের ঠান্ডু শেখের ছেলে সাফায়েতুল ইসলাম ওরফে আরমান (২৩) ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ব্রাক্ষণঝাটি গ্রামের সিরাজ মৃধার ছেলে সাগর মৃধা (২৫)।

ওসি কামাল হোসেন জানান, আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ভাট্রইধোপা গ্রামে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করে। খুচুড়ি রান্নার সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের আদালতে পাঠানোর সময় আত্মীয়-স্বজনেরা কাশিয়ানী থানা চত্বরে হট্টগোল করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরো বলেন, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশ বাধাগ্রস্থ করতে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে জনমনে ভীতির সঞ্চার করেছিল। এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়। ওই মামলায় তাদের গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আজ ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭৯তম জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে তার জন্ম হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শেখ হাসিনার জন্মদিন উদযাপনের চেষ্টা, গ্রেপ্তার ৪

প্রকাশিত সময় : ০৫:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫