শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বোর্ডে পাশের হার ৬২.৫৭, জিপিএ-৫ ১৬৭৪

এইচএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। এই পাসের হার ও জিপিএ-৫’র সংখ্যা গত বছরের তুলনায় কম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী।

পরিসংখ্যান রিপোর্টে জানা গেছে, এ বছর পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট ৩৪৯টি কলেজ থেকে ৬১ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ৯১ এবং ছাত্রী ৩২ হাজার ৩৯০ জন। পাশ করেছে ৩৭ হাজার ৬৬ জন।

এছাড়া গত বছর বোর্ডে পাশের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরিশাল বোর্ডে পাশের হার ৬২.৫৭, জিপিএ-৫ ১৬৭৪

প্রকাশিত সময় : ০৬:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫