শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর

আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রোববার তাবলিগ জামাতের বিবাদমান দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘তাবলিগ জামাতের দুই পক্ষই নির্বাচনের পরে ইজতেমা আয়োজনের বিষয়ে একমত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বিশেষ পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের আমেজ শুরু হয়েছে, আর আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী দায়িত্বে ব্যস্ত থাকবে। তাই নির্বাচন ও রমজানের পর ইজতেমা অনুষ্ঠিত হবে।’

আ ফ ম খালিদ হোসেন জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে।

কারা আগে ইজতেমা করবে, এ বিষয়ে তিনি বলেন, ‘দুই গ্রুপের একসঙ্গে ইজতেমা আয়োজনের সুযোগ নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর

প্রকাশিত সময় : ০৪:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫