ঢাকার দুই সিটিসহ ছয় সিটি করপোরেশনের প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দেন। এ সময় মন্ত্রী বলেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে। দলীয় প্রতীকে ভবিষ্যতে সিটি নির্বাচন হবে কী না, তা নির্ধারিত হবে সংসদে।
নতুন ছয় প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তাঘাট মেরামতসহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি করপোরেশনে টার্গেট নির্ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করা হবে।
এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা ভালোভাবে কাজ করতে পারবেন এ জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনো সরকারের নেই।

রিপোর্টারের নাম 
























