বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এই বিশ্বকাপে যা যা করেছেন মেসি

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ গোল দিয়েছেন লিওনেল মেসি। তিনি আবারও প্রমাণ করলেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়।

তবে এক বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করার রেকর্ডও মেসির। তিনি গত ম্যাচে মিসরে সঙ্গে একটি পেনাল্টি মিস করেছেন। এর আগেও এই বিশ্বকাপে তিনি আরেকটি পেনাল্টি মিস করেন।

তবে মেসির অর্জনই বেশি। আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড আক্রমণ তৈরি, সুযোগ সৃষ্টি এবং গোল করা- সব বিভাগেই ছিলেন অনন্য।

পরিসংখ্যান বলছে, মেসি এ বিশ্বকাপে সর্বোচ্চ ২৬টি ক্রস করেছেন। যা প্রমাণ করে তিনি শুধু গোলদাতা নন, বরং দলের আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া তিনি সর্বোচ্চ ২৯ বার গোলের উদ্দেশ্যে শট নিয়েছেন।

এ পর্যন্ত তিনি একটি অ্যাসিস্ট করেছেন। পাশাপাশি মাঝমাঠ ও রক্ষণভাগের মাঝামাঝি এলাকায় বল পাওয়ার দিক থেকেও তিনি এগিয়ে। যেখানে তার নামের পাশে রয়েছে ৯৭টি রিসেপশন

তবে সবচেয়ে আলোচিত পরিসংখ্যানটি হলো গোল করার ক্ষেত্রে তার ধারাবাহিকতা। মেসি এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ৮টি গোল করে শীর্ষ গোলদাতার আসনে বসেছেন।

এই পরিসংখ্যানগুলো স্পষ্ট করে দেয়, মাঠে মেসির প্রভাব শুধু গোল করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আক্রমণ তৈরি, সুযোগ সৃষ্টি এবং দলকে এগিয়ে নেওয়ার প্রতিটি ক্ষেত্রে তিনি এখনো অপ্রতিরোধ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

এই বিশ্বকাপে যা যা করেছেন মেসি

প্রকাশিত সময় : ০৯:২২:০২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬