বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৯ জনের প্রাণহানি

ভারি বৃষ্টিতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু ও আশপাশের জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ৯ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ)।

এক প্রতিবেদনে সামা টিভি বলছে, বান্নু এলাকায় টানা বৃষ্টির কারণে বেশ কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়ে। এতে ৯ জনের মৃত্যু হয় এবং ৪০ জন আহত হন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গুরুতর অবকাঠামোগত ক্ষতি হয়েছে। আটকে পড়া মানুষদের উদ্ধারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল কাজ শুরু করে।

কোটকা গুলাম কাদির এলাকায় একটি বাড়ির বারান্দা ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। পিডিএমএ উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের বের করে আনে এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেয়।

এ ছাড়া ওয়ালখাই মামাখেল এলাকায় ছাদ ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। শামদি কালা মান্ডি এলাকায় ভারি বৃষ্টির কারণে একটি বাড়ির ছাদ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

পিডিএমএ জানিয়েছে, প্রদেশজুড়ে মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার, দুর্বল স্থাপনা থেকে দূরে থাকার এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৯ জনের প্রাণহানি

প্রকাশিত সময় : ০৩:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬