বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন।

আজ বুধবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মুখপাত্র এক বিবৃতিতে জানান, মহাসচিব সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং যুদ্ধবিরতির শর্তগুলো পালন করার আহ্বান জানিয়েছেন, যাতে এই পদক্ষেপটি ভবিষ্যতে একটি স্থায়ী ও ব্যাপক শান্তির পথ তৈরি করতে পারে।

তিনি জানান, বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং মানবিক দুর্ভোগ কমাতে শত্রুতা অবসান জরুরি।

এছাড়া জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত দূত বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছেন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সহায়তা করছেন বলে নিশ্চিত করা হয়েছে।

মূলত এই যুদ্ধবিরতিকে ঘিরে আন্তর্জাতিক মহলে স্বস্তি দেখা গেলেও এর স্থায়িত্ব ও বাস্তবায়ন নিয়ে এখনো সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো জাতিসংঘ

প্রকাশিত সময় : ০৮:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬