মঙ্গলবার (১৩ এপ্রিল) পার্সটুডে প্রকাশিত এক প্রতিবেদনে তার এ মন্তব্য প্রকাশ পায়।
তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর সাহসী যোদ্ধারা এ অঞ্চলে মার্কিন নৌ-যানগুলোর প্রত্যেক চলাচল ও গতিবিধির ওপর কড়া নজরদারি বজায় রেখেছে। তাই ইরানের ওপর আরোপিত তৃতীয় যুদ্ধে অপমানজনক পরাজয়ের পর ট্রাম্পের এই জাতীয় হুমকি খুবই হাস্যকর ও কৌতুকময়।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ-শাখা বলেছে, হরমুজ প্রণালি আর কখনও আগের অবস্থায় ফিরে যাবে না, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য।
সম্প্রতি ইসলামাবাদে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ-পর্যায়ের এক প্রতিনিধি দলের সংলাপ ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির ওপর অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন। কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবহন করা হয়। এ ছাড়াও খাদ্য ও সারসহ অনেক গুরুত্বপূর্ণ পণ্যও এ অঞ্চল দিয়ে আনা-নেয়া করা হয়। যেসব জাহাজ ইরানকে শুল্ক বা টোল দিবে সেগুলোকে আন্তর্জাতিক সাগরে আটকানো হবে বলেও ট্রাম্প হুমকি দিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 
























