শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির মাঝে হরমুজ প্রণালি পার হলো অন্তত ৮টি জাহাজ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে স্বল্প সময়ের জন্য ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দেওয়ার পর অন্তত আটটি তেল ও গ্যাসবাহী ট্যাংকার প্রণালিটি অতিক্রম করেছে। সামুদ্রিক ট্র্যাকিং তথ্য থেকে এ জানা গেছে।

ট্র্যাকিং সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, শনিবার ভোরে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, চারটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ, দুটি তেল ও রাসায়নিকবাহী ট্যাংকার এবং একটি ‘তেলজাত পণ্য’ বহনকারী জাহাজ প্রণালীটি পার হয়েছে।

এছাড়া ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিনট্রাফিক দেখিয়েছে, ইরানের লারাক দ্বীপের কাছে (উপসাগর ত্যাগ করতে চাওয়া জাহাজগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট) আরও কয়েকটি তেলবাহী ট্যাংকার অবস্থান করছে।

যুদ্ধের কারণে ইরানি বাহিনী প্রণালীটি বন্ধ করে দেওয়ায় উপসাগরে শত শত জাহাজ আটকে পড়েছে এবং পণ্য পরিবহনের খরচ বেড়ে গেছে। হামলা বা মাইন বিস্ফোরণের আশঙ্কায় অনেক জাহাজের ক্যাপ্টেন এই অঞ্চলে চলাচল এড়িয়ে যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আল্লাহ কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি

যুদ্ধবিরতির মাঝে হরমুজ প্রণালি পার হলো অন্তত ৮টি জাহাজ

প্রকাশিত সময় : ১০:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬