রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভাণ্ডার শক্তিশালী করছে ইরান

ইরানের একজন সিনিয়র সামরিক কর্মকর্তা জানিয়েছেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে ইরান আবারও তাদের অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনর্গঠন শুরু করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি বলেন, ৮ এপ্রিল শুরু হওয়া যুদ্ধবিরতির সময় তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা মেরামত করেছে।

তিনি বলেন, “যুদ্ধের আগের সময়ের তুলনায় এখন আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্ল্যাটফর্ম আপডেট ও পুনরায় পূরণ করার গতি আরও বেশি।”

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম একটি দুই মিনিটের ভিডিও প্রচার করেছে, যেখানে গুদামে রাখা ক্ষেপণাস্ত্র ও ড্রোন এবং মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণের দৃশ্য দেখানো হয়, সঙ্গে ছিল উদ্দীপনামূলক সংগীত।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছে, প্রায় ছয় সপ্তাহের যুদ্ধের সময় তারা ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করে দিয়েছে।

সূত্র: এপি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহী চেম্বার নির্বাচন: বিএনপিপন্থী ১১, জামায়াতপন্থী ১০ পদে জয়ী

ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভাণ্ডার শক্তিশালী করছে ইরান

প্রকাশিত সময় : ০৭:০৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬