বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাত পোহালেই পিতৃভূমিতে ফিরছেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ পিতৃভূমি বগুড়ায় প্রথমবারের মতো সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ভোর ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হবেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। এরপর সকাল ১১টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন এবং ই-বেইলবন্ড কার্যক্রমের সূচনা করবেন।

বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌর ভবনে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন করবেন।

দুপুর দেড়টায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। দুপুর আড়াইটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন তিনি।

বিকেল সাড়ে ৩টায় সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে বিকেল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিকেল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন এবং ৫টা ৫০ মিনিটে বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

দিনব্যাপী এসব কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাত পোহালেই পিতৃভূমিতে ফিরছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ১০:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬