মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মণিপুরে ৫.২ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

সাতসকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ভারতের মণিপুর রাজ্যে সৃষ্ট এই ভূকম্পন আজ মঙ্গলবার ভোর ৬টা ৩১ মিনিটে বাংলাদেশে অনুভূত হয়। হঠাৎ এই কম্পনে অনেক ঘুমন্ত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোররাত ভারতীয় সময় ৫টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ২৯ মিনিট) মণিপুরের কামজং এলাকায় ৫.২ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে

এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২ কিলোমিটার গভীরে। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ এবং এর গভীরতা ছিল ১০০.৬ কিলোমিটার।
ভোরবেলায় এই কম্পন অনুভূত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়। অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে ভূমিকম্পের খবরটি নিশ্চিত হতে চান।

ঢাকার মিরপুর থেকে নাহিদ রানা লিখেছেন, ‘কেউ কি এই মুহূর্তে ভূমিকম্প টের পাইছেন, না আমার ভুল ধারণা?’
অন্যদিকে সিলেট থেকে নাইমুর রশিদ রাহুল জানান, সিলেটেও বেশ ভালো কম্পন অনুভূত হয়েছে।

প্রাথমিকভাবে এই ভূমিকম্পে বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রাজধানী ঢাকা ও সীমান্তবর্তী সিলেট অঞ্চলে কম্পনটি তুলনামূলক বেশি অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ভূ-তাত্ত্বিকরা বলছেন, মাঝারি গভীরতার এই ভূকম্পনের উৎসস্থল বাংলাদেশ সীমান্ত থেকে কাছে হওয়ায় দেশের বিভিন্ন স্থানে এটি অনুভূত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মণিপুরে ৫.২ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

প্রকাশিত সময় : ১০:৫০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬