শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ থেকে সরতে ‌‘মুখ রক্ষার’ পথ খুঁজছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে আসার জন্য একটি ‘সম্মানজনক’ বা ‘মুখ রক্ষার’ পথ খুঁজছে বলে মন্তব্য করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমন সময়ে এই মন্তব্য এলো যখন মার্কিন দূতেরা শান্তি আলোচনার জন্য পাকিস্তান সফর করছেন।

ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ-এর বরাতে এ তথ্য জানা গেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘আজ আমাদের সামরিক শক্তি এক অপ্রতিরোধ্য শক্তি। এবং শত্রুপক্ষ সেই যুদ্ধের চোরাবালিতে আটকা পড়েছে তা থেকে মুখরক্ষার জন্য পালানোর পথ খুঁজছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের ইসলামাবাদে যাওয়ার কথা রয়েছে। যদিও ইরান স্পষ্ট করে জানিয়েছে-তাদের সাথে সরাসরি কোনো আলোচনার সম্ভাবনা নেই।

সূত্র: ডন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দীর্ঘ যুদ্ধের পর প্রথমবার ভোট দিচ্ছে গাজাবাসী

যুদ্ধ থেকে সরতে ‌‘মুখ রক্ষার’ পথ খুঁজছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত সময় : ০৬:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬