সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুতিনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে: আরাগচি

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হবে।

রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য সেখানে পৌঁছানোর পর ইরানি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ পরামর্শ অব্যাহত রাখার লক্ষ্যেই আমি রাশিয়া সফর করছি।’

তিনি আরও বলেন, ‘আজকের বৈঠকটি যুদ্ধের সাম্প্রতিক অগ্রগতি ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনার একটি ভালো সুযোগ হবে।’

আরাগচি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই বিষয়ে দুই দেশের মধ্যে চলমান পরামর্শ ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পুতিনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে: আরাগচি

প্রকাশিত সময় : ১০:৪৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬