মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী

ভারতের সাবেক রেল প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নিজেদের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে ভারত। সোমবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিনেশ ত্রিবেদী শিগগিরই বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

ঢাকায় বর্তমানে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রণয় ভার্মা। তাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে দিনেশ ত্রিবেদী প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন।

পশ্চিমবঙ্গের রাজনীতিনিবিদ দিনেশ ত্রিবেদী তৃণমূল কংগ্রেস করতেন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন সাবেক জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বৃষ্টির পানি কাজে লাগাতে হবে: মির্জা ফখরুল

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী

প্রকাশিত সময় : ০৯:৪৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬