শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত :সংসদে মোহাম্মদ তাহের

জাতীয় সংসদে সরকারি দলের সদস্যদের আক্রমণাত্মক আচরণ নিয়ে সমালোচনা করে বিরোধীদলীয় উপনেতা ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তাদের কথা ও ভঙ্গি দেখে মনে হচ্ছে, ওরাই আওয়ামী লীগ আর আমরা বিএনপি-জামায়াত।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে এ পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

ড. তাহের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যেভাবে জামায়াতকে লক্ষ্য করে মন্তব্য করা হতো, এখন একই ধরণ সরকারি বেঞ্চ থেকে লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, সংসদে বিরোধী সদস্যদের ‘রাজাকার-আলবদর’ বলে সম্বোধন করা হচ্ছে, যা অসংসদীয়।

‘অতীতের কাদা ছোড়াছুড়ি বন্ধ করে গুণগত পরিবর্তনের রাজনীতি শুরু করা দরকার। শুধু কথায় নয়, মানসিকতার পরিবর্তন জরুরি,’ বলেন তিনি।

এ সময় ইসলামী ব্যাংক নিয়ে চলমান আলোচনার জবাবও দেন ড. তাহের। তিনি দাবি করেন, ইসলামী ব্যাংক জামায়াতে ইসলামীর কোনো প্রতিষ্ঠান নয় এবং বর্তমানে এর পরিচালনা পর্ষদে দলটির কোনো সংসদ সদস্য নেই। এটি সৎ ও উদ্যোগী মানুষের তৈরি একটি প্রতিষ্ঠান, যা একসময় দক্ষিণ এশিয়ার শীর্ষ বেসরকারি ব্যাংক ছিল।

এছাড়া বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এক বক্তব্যেরও জবাব দেন তাহের। তিনি বলেন, খালেদা জিয়া কারাবন্দি থাকাকালে জামায়াত কোনো বিবৃতি দেয়নি এমন দাবি সঠিক নয়। আমরা শুধু বিবৃতি দিইনি, রাজপথেও আন্দোলন করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত :সংসদে মোহাম্মদ তাহের

প্রকাশিত সময় : ১১:৪১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬