বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক ভোটে জিতলেন থালাপতির প্রার্থী

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একের পর এক অভাবনীয় ঘটনা ঘটে চলছে। ঐতিহাসিক নজির গড়ে প্রথমবার নির্বাচনে নেমেই সবচেয়ে বেশি আসনে জিতেছে থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেত্তরি কাজ়হাগাম’।

একই সঙ্গে মাত্র এক ভোটে দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে) মন্ত্রীকে আর পেরিয়াকারুপ্পানের গদি উল্টে তিরুপ্পাত্তুর বিধানসভা কেন্দ্র জিতে নিলেন বিজয়ের প্রার্থী শ্রীনিবাস সেতুপতি।

তিরুপ্পাত্তুর কেন্দ্রের এই ফলাফল ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

রাজনৈতিকবিশ্লেষণ

কারণ এত কম ব্যবধানে হার বিরল ঘটনা। এই আসনে দীর্ঘদিন ধরে প্রভাবশালী মুখ ছিলেন পেরিয়াকারুপ্পন।
ভোটগণনার সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। শেষের আগের রাউন্ড পর্যন্ত এগিয়ে ছিলেন পেরিয়াকারুপ্পন।

কিন্তু শেষ রাউন্ডে ভোটের হিসাব বদলে যায় এবং শেষ পর্যন্ত তিনি পিছিয়ে পড়েন। চূড়ান্ত ফলাফল অনুযায়ী, গণনা শেষে টিভিকে-র সেতুপতি ৮৩ হাজার ৩৭৫ ভোট পেয়ে ডিএমকে নেতাকে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
এই ঘটনার সবচেয়ে চর্চিত হচ্ছে একজন প্রবাসী ভোটারের ভূমিকা। তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার বাসিন্দা মনিকন্দন শিবানান্থম।

কর্মসূত্রে থাকেন ওমানের মাসকটে। সুদূর ওমান থেকে তিনি এবার নিজের রাজ্যে ভোট দিতে এসেছেন।
গত সোমবার ফল বেরোনোর পর উচ্ছ্বসিত হয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেন তার ভোটেই জিতেছেন টিভিকে প্রার্থী শ্রীনিবাস সেতুপতি।

রাজনৈতিক মহলের একাংশের মতে, একটি ভোট এই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সত্যিই মনিকন্দন ওমান থেকে ফিরে সেতুপতিকে ভোট না দিলে ফল হয়তো অন্যরকম হতো।

সূত্র : এই সময়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এক ভোটে জিতলেন থালাপতির প্রার্থী

প্রকাশিত সময় : ০৪:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬