প্রকাশিত সময় :
০৭:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
৮৮
ভারতে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশি’ নাগরিকদের প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত।
বৃহস্পতিবার (৭ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়টি মূলত বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় দেখা উচিত। এ জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা প্রয়োজন।
ব্রিফিংয়ে জয়সওয়াল আরও জানান, বর্তমানে বাংলাদেশি নাগরিকত্ব যাচাই সংক্রান্ত ২,৮৬২টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে কিছু মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে বলেও তিনি উল্লেখ করেন।
সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ নির্বাচন-এ বিজেপির জয়ের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
এছাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কিছু ব্যক্তিকে ‘পুশ ব্যাক’ করার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।