মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ২ নেতা বহিষ্কার

জয়পুরহাটের আক্কেলপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি ঘিরে নাচ-গান ও অশ্লীল নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণের অভিযোগে স্থানীয় দুই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩১ মে) জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত এক বহিষ্কারপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার।

iii

দলীয় সূত্রে জানা যায়, ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারা দেশে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শোক, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু একই দিনে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে স্থানীয় যুবসমাজের ব্যানারে একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে নাচ-গান ও অশ্লীল নৃত্যের অভিযোগ ওঠে, যেখানে বিএনপির ওই দুই নেতার সম্পৃক্ততার অভিযোগও সামনে আসে।

জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দলীয় গুরুত্বপূর্ণ পদে থেকেও কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হওয়া শৃঙ্খলাভঙ্গের শামিল। এতে দলের আদর্শ ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে নেতৃত্ব।

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, শোক দিবসে দলীয় নির্দেশনা উপেক্ষা করে আনন্দ-উৎসবে অংশ নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিএনপির নাম ব্যবহার করে অনিয়মিত বা আপত্তিকর কোনো আয়োজন করা হলে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিএনপির ২ নেতা বহিষ্কার

প্রকাশিত সময় : ০৪:০৪:১১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬