মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোতে কারাগারে দাঙ্গায় নিহত ৭ বন্দি

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি রাজ্যে কারাগারের ভেতরে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে সংঘর্ষে সাত বন্দি নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার রাত থেকে শুরু হওয়া দাঙ্গায় রোববার পর্যন্ত কুলিয়াকান শহরের একটি কারাগারে এ সহিংসতা ঘটে। কারাগারটি সিনালোয়া রাজ্যে অবস্থিত।

এটি শক্তিশালী মাদক কার্টেলের ঘাঁটি হিসেবে পরিচিত। ওই কারাগারে একই নামের কার্টেলের অনেক সদস্য বন্দি রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ২০২৪ সাল থেকে শুরু হওয়া অভ্যন্তরীণ সংঘাতে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে লড়াইয়ে এখন পর্যন্ত সহস্রাধিক মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।

সিনালোয়া রাজ্যের নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, দাঙ্গা নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে পরিবারের সদস্যদের সাক্ষাৎ আপাতত স্থগিত করা হয়েছে।

কার্টেলের দুই সহ-প্রতিষ্ঠাতাÑহোয়াকিন ‘এল চাপো’ গুজমান এবং ইসমাইল ‘এল মায়ো’ জাম্বাদাÑ এর অনুগত দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে এই লড়াই চলছে। তারা দুজনই বর্তমানে যুক্তরাষ্ট্রে কারাবন্দি।

সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মেক্সিকোতে কারাগারে দাঙ্গায় নিহত ৭ বন্দি

প্রকাশিত সময় : ০৪:৫৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬