বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করায় রাতেই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

গভীর রাতে ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কেশম দ্বীপ, জাস্ক, সিরিক এবং বন্দর আব্বাস এলাকায় দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ওয়াশিংটন বলছে, ইরানের ‘অযৌক্তিক আগ্রাসনের’ জবাবে নেয়া পদক্ষেপ ছিল এটি। তবে তেহরান পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হরমুজ প্রণালিতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর তেহরানও পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার (১০ জুন) ইরানের স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই হামলা শুরু হয়। তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলা ছিল ‘ইরানের অযৌক্তিক আগ্রাসনের বিরুদ্ধে সমানুপাতিক জবাব’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করায় রাতেই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

প্রকাশিত সময় : ১০:০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬