শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব মানুষের কথা বিবেচনায় নিয়ে এবারের বাজেট: অর্থমন্ত্রী

দেশের সব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় নিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১২ জুন) বিকাল ৩টায় শুরু হওয়া রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) বাজেট হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, বাজেট তৈরিতে সরকার সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতা দিয়েছে। এ প্রচেষ্টা কতটা সফল হয়েছে, তার মূল্যায়ন দেশের জনগণই করবে।

তিনি বলেন, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও নতুন সরকারের অধীনে এবারের বাজেট প্রণয়ন একটি ভিন্নধর্মী চ্যালেঞ্জ ছিল। দীর্ঘ রাজনৈতিক পরিবর্তনের পর নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের প্রতি জনগণের প্রত্যাশাও অনেক বেশি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অল্প সময়ের মধ্যেই সরকার জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করেছে। বাজেট পরিকল্পনায় দেশের প্রতিটি মানুষকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাউকে এর বাইরে রাখা হয়নি।

তিনি আরও বলেন, অর্থনীতিকে আরও গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি এতদিন অর্থনৈতিক মূলধারার বাইরে থাকা জনগোষ্ঠীকেও বাজেটের আওতায় আনতে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, এবারের বাজেটে অর্থনীতির দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তুলে ধরা হয়েছে, যার মাধ্যমে নতুন দৃষ্টিভঙ্গিতে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে

তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো জবাবদিহি নিশ্চিত করা এবং সরকার সেই নীতিকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন  তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। একই দিন মন্ত্রিসভা প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়।

সংবাদ সম্মেলনে বাজেটের বিভিন্ন দিক, রাজস্ব নীতি, ব্যয় পরিকল্পনা এবং অর্থনৈতিক লক্ষ্য নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দেশের সব মানুষের কথা বিবেচনায় নিয়ে এবারের বাজেট: অর্থমন্ত্রী

প্রকাশিত সময় : ০৮:৫৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬