শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতের রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

বৃহস্পতিবার (১১ জুন) সংবাদ প্রতিদিনের খবরে জানা গেছে, ইমেইলের মাধ্যমে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন কোয়েল।

এদিকে তার পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূলের সংসদ সদস্য সংখ্যা ১৩ থেকে কমে ৯ জনে দাঁড়িয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি সপ্তাহে আরও কয়েকজন পদত্যাগ করতে পারেন।

গত ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। সেই তালিকায় রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী ছাড়াও অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম ছিল।

পরে এপ্রিল মাসে দিল্লিতে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিতে যান অভিনেত্রী। তথন তার সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন। কোয়েল বলেছিলেন, অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা- এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না।

তবে দলের ভরাডুবিতে রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে এবার তৃণমূলের থেকে দূরত্ব বাড়ালেন কোয়েলও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

প্রকাশিত সময় : ১১:১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬