শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ কানাডায় মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের কানাডা অংশের উদ্বোধনী অনুষ্ঠানে আজ পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান সংগীত পরিচালক ও ডিজে সঞ্জয় দেব।

শুক্রবার (১২ জুন) কানাডার বর্ণাঢ্য এই অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে সঞ্জয় নিজেই এই কথা জানান।

টরন্টোর বিএমও ফিল্ডে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা ম্যাচের আগে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জমকালো এই মঞ্চে সঞ্জয়ের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন কানাডীয় সংগীত ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিম।

এবারের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত তারকা মাইকেল বুবল ও অ্যালানিস মরিসেট। এ ছাড়া পারফর্মারদের তালিকায় আরও রয়েছেন অ্যালিসিয়া কারা, জেসি রেয়েজ, উইলিয়াম প্রিন্স ও ইলিয়েনা।

বিশ্বকাপের মতো এত বড় এবং মর্যাদাপূর্ণ মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত সঞ্জয় দেব। অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই শিল্পী জানান, বিশ্বমঞ্চের এই আয়োজনে অংশ নেওয়ার বিষয়টি তার কাছে একদম ‘স্বপ্নের মতো’ এবং ‘অবিশ্বাস্য’ মনে হচ্ছে।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপ আসর উপলক্ষে সঞ্জয় ‘সির সির’ গানে ডিজে হিসেবে পারফর্ম করেছেন, যা ইতোমধ্যে শ্রোতামহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এর আগে সঞ্জয়ের সংগীত প্রযোজনায় কাজ করেছেন বাংলাদেশের একাধিক জনপ্রিয় সংগীতশিল্পী, যাদের মধ্যে হাবিব ওয়াহিদ, তাহসান খান ও জেফার রহমানের মতো তারকারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আজ কানাডায় মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

প্রকাশিত সময় : ১১:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬