শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মাকে চাপ দিয়ে ব্রাজিল থেকে আর্জেন্টিনার সমর্থক বানিয়েছি’

বিশ্ব কাঁপছে বিশ্বকাপে। সেই ঢেউ লেগেছে বাংলাদেশে। উন্মাদনায় ভাসছে সর্ব স্তরের মানুষ। শনিবার (১১ জুন) পর্দা উঠতেই পছন্দের দলের সমর্থনে শুরু হয়েছে কথার লড়াই। সাধারণ মানুষ থেকে তারকারা— কেউ বাদ যাচ্ছে না তালিকা থেকে।

অনুরাগীদের অনেকেই জানতে চান, তাদের প্রিয় তারকা কোন দলের সমর্থক। অনেক তারকা পছন্দের দলের কথা প্রকাশ করেন। আবার অনেকে করেন না। লাক্স সুপারস্টার ২০২৫ বিদুষী বর্ণিতার প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা।

ঢাকা মেইলকে বর্ণিতা বলেন, ‘আমি আর্জেন্টিনা ফটবল দলের সমর্থক। প্রিয় ফুটবলার মেসি। ক্লাব পর্যায়ের খেলাগুলোও দেখি। পছন্দের ক্লাব বার্সেলোনা।’

বিদুষী বর্ণিতার মা ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। কিন্তু মাকে নিজের দলে ভিড়িয়েছেন এ সুন্দরী। বললেন, ‘ফুটবল বিশ্বকাপ সাধারণত মায়ের সঙ্গে দেখা হয়। মা আগে ব্রাজিলের সমর্থক ছিলেন। কিন্তু আমি চাপ দিয়ে আর্জেন্টিনার সমর্থক বানিয়েছি।’

এবারও মেসিদের ঝুলিতে বিশ্বকাপ যাবে বলে আশাবাদী বর্ণিতা সঙ্গে জানালেন ব্যস্ততার কথাও। ওয়েব ফিল্মের মাধ্যমে অভিনয়ের আরম্ভ করছেন তিনি।

বললেন, ‘‘শিহাব শাহীনের একটি ওয়েব ফিল্মের প্রস্তুতি নিচ্ছি। নাম চূড়ান্ত হয়নি। জাস্ট ম্যারিড কিংবা নিউলি ম্যারেড হতে পারে। এখানে তিনটি দম্পতির গল্প বলা হবে।’’ আগামী মাসে ফিল্মটির দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানালেন বর্ণিতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, প্রধান অতিথি এমপি বিলকিস ইসলাম

‘মাকে চাপ দিয়ে ব্রাজিল থেকে আর্জেন্টিনার সমর্থক বানিয়েছি’

প্রকাশিত সময় : ০৫:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬