রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুশ্চিন্তায় আর্জেন্টিনা, বল ধরতে গিয়ে ব্যথায় কাতরালেন মার্তিনেজ

একদিন আগেই মেডিক্যাল পরীক্ষায় ভালো খবর পেয়েছিলেন তিনি। এরপর গ্লাভস হাতে অনুশীলনে নামেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তবে দ্বিতীয় দিনের অনুশীলনে এসে হঠাৎই অস্বস্তিতে পড়েন তিনি, যা আর্জেন্টিনা শিবিরে নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে।

অনুশীলনের শুরুতে দুই হাতে গ্লাভস পরে মাঠে নামলেও কিছুক্ষণ পরই ব্যথা অনুভব করেন মার্তিনেজ। কষ্টের কারণে এক পর্যায়ে তিনি গ্লাভস খুলে সহকর্মী গোলরক্ষকদের সঙ্গে ‘ফুট টেনিস’-এ যোগ দেন। সেখানে অন্যদের হাতে গ্লাভস থাকলেও তাঁর হাতে তা ছিল না।

পরবর্তীতে ড্রেসিংরুমে ফেরার সময় তিনি টিওআইসি স্পোর্টসকে ‘থাম্বস আপ’ দেখিয়ে জানান, আপাতত পরিস্থিতি ঠিক আছে।

অ্যাস্টন ভিলার এই আর্জেন্টাইন গোলরক্ষক ইউরোপা লিগ ফাইনালের আগে ওয়ার্মআপে ডান হাতের অনামিকা আঙুলে হাড় ভেঙে ফেলেছিলেন। সেই চোটের পর গত বৃহস্পতিবার তিনি প্রথমবার গ্লাভস পরে অনুশীলনে ফেরেন।

দ্বিতীয় দিনের অনুশীলনে শুরুতে তিনি দুই হাতেই বল ধরলেও আগের দিন ডান হাত ব্যবহার করেননি। তবে কিছুক্ষণ পরই আবার ব্যথা অনুভব করেন এবং অস্বস্তিতে পড়েন। ব্যান্ডেজ দিয়ে আঙুলটি সুরক্ষিত রাখা ছিল।

কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচ ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, প্রধান অতিথি এমপি বিলকিস ইসলাম

দুশ্চিন্তায় আর্জেন্টিনা, বল ধরতে গিয়ে ব্যথায় কাতরালেন মার্তিনেজ

প্রকাশিত সময় : ১০:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬