সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বার কাউন্সিল পরীক্ষায় পাস করলেন প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় পাস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বিএএফ শাহীন স্কুল কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
শুক্রবার (১২ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্টোরিতে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
জাইমা রহমান লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’
শুক্রবার রাতেই বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রথম ধাপে ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণরা হাইকোর্ট ছাড়া দেশের নিম্ন আদালতে ওকালতি করতে পারবেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বার কাউন্সিল পরীক্ষায় পাস করলেন প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমান

প্রকাশিত সময় : ০৯:২৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬