অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। তবু দর্শকমনে তাকে ঘিরে আগ্রহের কমতি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় অভিনেত্রী। নিজের ব্যক্তিজীবনের নানা মুহূর্ত শেয়ার করেন। সেগুলো নিয়ে মেতে থাকে অনুসারীরা।
কিছুদিন ধরে প্রভার সোশ্যাল অ্যাকাউন্টের পোস্টগুলো দেখে অনেকেই বলাবলি করছে, প্রেমে পড়েছেন অভিনেত্রী। প্রেমিকের সঙ্গেই নাকি ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশে। যদিও প্রভা বিষয়টি নিয়ে এখনো কিছু বলেননি। তবে তার ইঙ্গিতপূর্ণ পোস্টগুলো নিয়ে চর্চা বেড়েই চলেছে।
সাদিয়া জাহান প্রভা
ক’দিন আগে একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে তার হাতে রয়েছে লাল রঙের একটি বেলুন। আর বেলুনে লেখা ‘আই লাভ ইউ’। সে ছবি নিয়ে বেশ কানাঘুষা চলছিল। এর মধ্যেই সম্পর্কের গুঞ্জন আবারও উসকে দিলেন অভিনেত্রী। এবার আরও স্পষ্ট ইঙ্গিত। যেন আগের পোস্টের বিপরীতে তার জবাব।
বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কারিনাকে
শুক্রবার রাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তিনি। তাতে দেখা গেল, সাদা জামায় কোনো রেস্তোরাঁয় বসে আছেন প্রভা। একটি হাত টেবিলে রেখে অন্য হাত বাড়িয়ে রেখেছেন ক্যামেরার দিকে। আর সে হাতের সঙ্গে আরেকটি হাত; ঘড়ি পরিহিত ওই হাত কোনো পুরুষের বলেই মনে করছেন নেটিজেনরা। ছবির ক্যাপশনে গুঞ্জনের আগুনে ঢি ঢাললেন অভিনেত্রী। লিখেছেন, ‘আই লাভ ইউ টু’।
ওই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই প্রতিক্রিয়া ও মন্তব্যের ঝড় ওঠে। অগত্যা পোস্টটি মুছে দেন প্রভা। প্রেমের গুঞ্জনটাকে একটু আড়াল করতেই হয়তো তার এ চেষ্টা। যদিও কেউ কেউ মুহূর্তের মধ্যেই তার ওই পোস্টের স্ক্রিনশট নিয়ে রেখেছেন।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















