বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মহাখালী-তেজগাঁও সড়কে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে তারা সড়কে অবস্থান নেন।

আজ মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে ওই রুটে দুই দিকেই যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট ও জনভোগান্তি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের অবরোধের কারণে অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। দীর্ঘ সময় ধরে সড়কে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প পথেও চাপ বেড়ে যায়।

আন্দোলনরত শ্রমিকরা মে মাসের বকেয়া বেতন, ২০২৫ সালের ছুটির টাকা এবং নোটিশ পে–বিলসহ বিভিন্ন পাওনার দ্রুত পরিশোধের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অভিনেত্রীর আত্মহত্যা, মৃত্যুর আগে প্রেমিকের সঙ্গে স্ক্রীনশট ফাঁস

মহাখালী-তেজগাঁও সড়কে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

প্রকাশিত সময় : ০৬:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬