বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বাসচাপায় নিহত ৩

চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ বাসের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহীসহ তিনজন নিহত হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ ধেররা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বেলাশ্বর এলাকার বাসিন্দা মো. সোহাগ (৩০) হোসেন, মো. মনির হোসেন (৩০) ও মো. সুজন হোসেন (২৬)।

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, দুটি মোটরসাইকেলে ৬ জন ব্যক্তি কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুর ঘুরতে যাচ্ছিলেন। পথে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা নামক এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে কুমিল্লাগামী একটি বোগদাদ বাস তার সাথে থাকা অপর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি অক্ষত থাকলেও তিনজন আরোহী ঘটনাস্থলেই মারা যান। এ সময় সড়কের দুইদিকে শতাধিক গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জয়নাল আবেদীন নিহতদের লাশ উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

এ দিকে মোটরসাইকেলটি চাপা দিয়ে চালক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা বাসটিকে তাড়া করে হাজীগঞ্জ বাজারে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের সুরতহাল রিপোর্ট শেষে লাশ থানায় নেওয়া হয়েছে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাজীগঞ্জে বাসচাপায় নিহত ৩

প্রকাশিত সময় : ০২:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১