বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূত বললেন ‘দারুণ মজা’

রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি স্ত্রীসহ খেয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বললেন, “দারুণ মজা!”
মঙ্গলবার (১৬ জুন) বিকালে নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার ‘রুমন কালাই হাউজ’ পরিদর্শনে গিয়ে রাষ্ট্রদূত কালাই রুটি খেয়ে এই মন্তব্য করেন।
কালাই রুটি কীভাবে তৈরি করে, তা দোকানে দাঁড়িয়ে অত্যন্ত আগ্রহের সাথে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি নিজের মোবাইল ফোনে রুটি বানানোর ছবি তোলেন এবং সেলফি নেন। এরপর তিনি ঘুরে ঘুরে বেগুন ভর্তা তৈরি, রাজহাঁসের মাংস রান্নাসহ বিভিন্ন খাবার তৈরির প্রক্রিয়াও দেখেন।
খাবার তৈরি দেখা শেষে রাষ্ট্রদূত স্ত্রীকে সাথে নিয়ে কালাই রুটি, বেগুন ভর্তা ও রাজহাঁসের মাংস খেতে বসেন। খাওয়া শেষে তিনি সাংবাদিকদের জানান, কালাইয়ের রুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তার স্বাদ এককথায় দারুণ ছিল।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূত বললেন ‘দারুণ মজা’

প্রকাশিত সময় : ১১:২০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬