সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মা হতে চলেছেন সামান্থা

দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে চলেছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারতীয় গণমাধ্যমে। গত বছরের ১ ডিসেম্বর ‘দ্য ফ্যামিলি ম্যান’খ্যাত নির্মাতা রাজ নিড়িমরুকে বিয়ে করেন সামান্থা। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এই তারকা দম্পতি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে ঘনিষ্ঠ সূত্রের বরাতে দাবি করা হয়েছে, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন সামান্থা। সম্প্রতি তার অভিনীত নতুন ছবি মা ইন্তি বানগারামের সাফল্য উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ওই ভিডিওতে অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে মনে করছেন ভক্তরা। এরপর থেকেই সামাজিক মাধ্যমে অভিনন্দনের বার্তায় ভরে যায় মন্তব্যের ঘর।

সামান্থা ও রাজের পরিচয় এবং ঘনিষ্ঠতা গড়ে ওঠে জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যানে কাজ করার সময়। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়।

বিয়ের পর সামান্থার একটি পুরোনো সাক্ষাৎকারও নতুন করে আলোচনায় এসেছে। সেখানে রাজের পাঠানো একটি ভিডিও বার্তা দেখে অভিনেত্রীকে লজ্জা পেতে দেখা যায়। ওই বার্তায় রাজ সামান্থার কাজের প্রতি নিষ্ঠা এবং তামিল ও তেলুগু—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দক্ষতার সঙ্গে কাজ করার প্রশংসা করেছিলেন।

সম্প্রতি মা ইন্তি বানগারাম ছবিতে আবারও একসঙ্গে কাজ করেছেন সামান্থা ও রাজ। ছবিটি পরিচালনা করেছেন নন্দিনি রেড্ডি। এর আগে, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ওহ! বেবি ছবিতেও সামান্থা ও নন্দিনী রেড্ডির সফল জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। নতুন ছবিটির প্রযোজকও রাজ নিদিমরু।

উল্লেখ্য, সামান্থা এর আগে দক্ষিণি অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। চার বছরের দাম্পত্য জীবনের পর তাদের বিচ্ছেদ হয়। পরে নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জাহিদ হাসানের প্রিয় দল আর্জেন্টিনা, তবে ট্রফি দেখতে চান অন্য হাতে

মা হতে চলেছেন সামান্থা

প্রকাশিত সময় : ০৬:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬