শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশ্ন ফাঁস নিয়ে বিরূপ মন্তব্য করলেই আটক করবে পুলিশ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিরূপ মন্তব্য করলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করবে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং দিনাজপুরস্থ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো কেন্দ্রে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠানপ্রধান বা কেন্দ্র সচিবকেও আইনের আওতায় আনা হবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। কেন্দ্রপ্রধান সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করবেন।”

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজের সন্তান পড়ে না, তাদের  শিক্ষকতার কোনো অধিকার নেই। প্রত্যেক শিক্ষককে তার প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছাত্রকে নিজের সন্তান মনে করতে হবে।”

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রশ্ন ফাঁস নিয়ে বিরূপ মন্তব্য করলেই আটক করবে পুলিশ: শিক্ষামন্ত্রী

প্রকাশিত সময় : ১১:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬