শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফার পরিসংখ্যান বলছে, এই বিশ্বকাপে সেরা দল আর্জেন্টিনা

সুইজারল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচের আর মাত্র কয়েক দিন বাকি। এর মাঝেই ফিফার অফিশিয়াল পরিসংখ্যান বলছে, চলতি বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে ফুটবলাররা নিখুঁতভাবে ফুটিয়ে তুলছেন কোচ লিওনেল স্কালোনির ফুটবল দর্শন।

টুর্নামেন্টের কোনো কোনো ম্যাচে হয়তো তাদের প্রত্যাশার চেয়ে বেশি ভুগতে হয়েছে; যেমনটা দেখা গেছে মিশরের বিপক্ষে কষ্টার্জিত জয়ের ম্যাচে; তা সত্ত্বেও নিজেদের চেনা ছন্দ ও শক্তি ধরে রেখেছে আলবিসেলেস্তেরা।

ফিফার অফিশিয়াল র‍্যাংকিং ও পরিসংখ্যান অনুযায়ী, আক্রমণাত্মক ফুটবল এবং বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার দক্ষতায় টুর্নামেন্টের অন্য যেকোনো দলের চেয়ে এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এই মুহূর্তে তিনটি প্রধান ও গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা: সর্বোচ্চ গোল, সর্বোচ্চ পাস এবং পাসের নিখুঁততা। প্রথম পরিসংখ্যানটি প্রতিপক্ষের ডি-বক্সে আর্জেন্টিনার আক্রমণভাগের ভয়ংকর রূপকে তুলে ধরে।

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে চলতি বিশ্বকাপের  কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সর্বোচ্চ ১৪টি গোল করেছে আর্জেন্টিনা। আর এই গোলবন্যার সিংহভাগ কৃতিত্ব লিওনেল মেসির, যিনি ইতোমধ্যে ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন।

তবে যে দুটি পরিসংখ্যান স্কালোনির দলের আসল খেলার ধরন বা ‘আইডেন্টিটি’ প্রকাশ করে, তা হলো পাসিংয়ের সংখ্যা ও এর কার্যকারিতা। ফিফার তথ্যমতে, পুরো বিশ্বকাপে আর্জেন্টিনা সবচেয়ে বেশি পাস সম্পন্ন করেছে; যার সংখ্যা ৩ হাজার ৪৪৬টি। এই তালিকায় ৩ হাজার ৩৮২টি পাস নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন এবং ৩ হাজার ১২৬টি পাস নিয়ে তৃতীয় মরক্কো।

শুধু পাসের সংখ্যার দিক থেকেই নয়, বলের ওপর নিয়ন্ত্রণ ধরে রেখে নিখুঁতভাবে সতীর্থদের কাছে বল পৌঁছানোর ক্ষেত্রেও শীর্ষে আলবিসেলেস্তেরা। ৯১ শতাংশ পাসের সফলতার হার নিয়ে তারা টেবিলের সবার ওপরে। স্পেনও অবশ্য সমান ৯১ শতাংশ নিখুঁত পাস দিয়েছে, তবে সংখ্যার বিচারে তারা আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে। আর ৮৯ শতাংশ নিখুঁত পাস নিয়ে এই তালিকার তিনে আছে মরক্কো।

এই পরিসংখ্যান পরিষ্কার প্রমাণ করে যে, আর্জেন্টিনা কেবল মাঠজুড়ে বলের আদান-প্রদানই বেশি করছে না, বরং পাস দেওয়ার ক্ষেত্রে ভুলও করছে সবচেয়ে কম। এটিই স্কালোনির ফুটবল দর্শনের মূল ভিত্তি; যেখানে দল বলের নিয়ন্ত্রণ রেখে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখবে এবং বলের ওপর নিয়ন্ত্রণ না হারিয়েই প্রতিপক্ষের ওপর আক্রমণ চালাবে।

মজার বিষয় হলো, পরিসংখ্যানে আধিপত্য বিস্তার করা এই চারটি দল আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও মরক্কো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ফিফার পরিসংখ্যান বলছে, এই বিশ্বকাপে সেরা দল আর্জেন্টিনা

প্রকাশিত সময় : ১০:৩৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬