রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের অবস্থান পরিস্কার করলেন পূজা

সর্বকনিষ্ঠ নায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে ফের আলোচনা শোবিজ ও সোশ্যাল মিডিয়ায়। এমনকি বিয়ের দিন-তারিখ নির্দিষ্ট করে দেশের প্রায় সবকটি নিউজপোর্টালে প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমগুলো উল্লেখ করেছে, চলতি মাসের ১৬ তারিখেই বিয়ের পিঁড়িতে বসছেন ‘পোড়ামন ২’ খ্যাত এই অভিনেত্রী। যদিও ছড়িয়ে পড়া এসব খবরে প্রাথসিক পর্য়ায়ে পূজার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে এই খবরের ২৪ ঘন্টা পার হওয়ার আগেই বিয়ের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নায়িকা। নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে পূজা চেরি জানিয়েছেন, তার বিয়ের খবর সত্যি হলে সেটি সবার আগে তার কাছ থেকেই জানতে পারবেন সবাই। একইসঙ্গে বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া মিথ্যা ও ভুয়া খবর না ছড়ানোর অনুরোধ করেছেন তিনি।

পূজা লিখেছেন, ‘বিয়ের তারিখসহ এ-সংক্রান্ত যাবতীয় তথ্য আমি নিজেই সময় মতো প্রকাশ করব। তারিখ, সময়, ভেন্যু সহকারে জানাব। বিয়ের সুখবর এলে  নিজের মুখ থেকেই সব শেয়ার করব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের।  অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন।’

এদিকে বিয়ের গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে পূজা চেরির নববধূর সাজের একটি ছবি। লাল শাড়ি, ভারী গয়না ও কপালে টিকলি এমন সাজে ছবিতে দেখা গেছে অভিনেত্রীকে। মূলত ছবিটি প্রকাশের পরই বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহল আরও জোরালো হয়। তবে ওই ছবি বা ১৬ সেপ্টেম্বর বিয়ের খবর কোনোটিই পূজা নিশ্চিত করেননি। ফলে আপাতত তার বিয়ে নিয়ে যে আলোচনা চলছে, সেটি গুঞ্জন হিসেবেই থাকছে।

এর আগে চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছিলেন, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। তবে তখন বিয়ের তারিখ বা হবু জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ করেননি তিনি।এরপর গত আগস্টে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, পূজা চেরির বিয়ে হয়ে গেছে। পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। তিনি জানান, তার এখনও বিয়ে হয়নি। পাশাপাশি বিয়ে হলে তা গোপন রাখবেন না বলেও ইঙ্গিত দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নিজের অবস্থান পরিস্কার করলেন পূজা

প্রকাশিত সময় : ০৫:১৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬