বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁধনের ওপর হামলা, ক্ষুব্ধ পরীমনি দিলেন গালি

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বা পোস্ট শেয়ার করে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানান তিনি।

পরীমনি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কু.. বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে।’

এরপর তিনি আরও লেখেন, ‘এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’

এর আগে একটি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পোস্টে দাবি করা হয়, ভেনিসে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন আজমেরী হক বাঁধন। ওই পোস্ট শেয়ার করেই পরীমনি নিজের ক্ষোভের কথা জানান।

সোমবার রাতে বাঁধন নিজেও ফেসবুক ভিডিওবার্তায় অভিযোগ করেন, ভেনিসের একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে অবস্থানের সময় একদল বাঙালি তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। তার গায়ে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা এবং আঘাত করার অভিযোগও করেন তিনি।

ঘটনার সময় বাঁধনের সঙ্গে তার পরিবারের সদস্য ও একটি শিশুও ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

এ ঘটনায় বিনোদন অঙ্গনে আরও কয়েকজন শিল্পী ও বিভিন্ন মহল থেকে প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বাঁধনের ওপর হামলা, ক্ষুব্ধ পরীমনি দিলেন গালি

প্রকাশিত সময় : ০৬:০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬