বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে নেত্রকোনা পৌর শহরের কুড়পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক সৈয়দা সাদিয়া ইসলাম এনসিপির নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে জেলার বিভিন্ন উপজেলার পাঁচজনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সাদিয়ার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, সাদিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাদিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক

প্রকাশিত সময় : ০৯:২৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬