শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধে আমেরিকানদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে মার্কিন ভোক্তাদের অতিরিক্ত ১০০ বিলিয়ন ডলার খরচ হয়েছে।

ব্রাউন ইউনিভার্সিটির ট্র্যাকার অনুযায়ী, এই খরচের পরিমাণ প্রতি দুই মিনিটে আরও ১ মিলিয়ন ডলার করে বাড়ছে। বিশ্ববিদ্যালয়টির ওয়াটসন স্কুলের হিসাব মতে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পেট্রোল ও ডিজেলের উচ্চ মূল্যের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবার গড়ে ৭৬০ ডলারেরও বেশি অতিরিক্ত খরচ করেছে। এর মধ্যে পেট্রোলের খরচ বেশি হলেও সম্প্রতি ডিজেলের দাম দ্রুত বাড়ছে।

ট্রিপল এ-এর তথ্য অনুযায়ী, সোমবার সকালে এক গ্যালন ডিজেলের দাম দাঁড়ায় ৫ দশমিক ৯০ ডলার, যা গত বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। অঙ্গরাজ্যগুলোর মধ্যে টেক্সাসের বাসিন্দারা সবচেয়ে বেশি, প্রায় ১১ বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ করেছেন। এছাড়া ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় এই অতিরিক্ত খরচ যথাক্রমে ৮ বিলিয়ন ও ৫ বিলিয়ন ডলার। মার্কিনিরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে উচ্চ মূল্য দিতে প্রস্তুত বলে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করলেও, দেশটির ভোটাররা প্রতিনিয়ত মূল্যস্ফীতিকে তাদের প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করছেন। ভবিষ্যতে মধ্যপ্রাচ্য থেকে কী পরিমাণ তেল সরবরাহ হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

পাশাপাশি ইউক্রেন কর্তৃক রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলার প্রভাবও বিশ্ববাজারে পড়ছে। মধ্যবর্তী নির্বাচনের দুই মাসেরও কম সময় বাকি থাকায় জ্বালানি তেলের দাম দীর্ঘদিন চড়া থাকার এই পরিস্থিতি মার্কিন ভোটারদের অসন্তোষকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইরান যুদ্ধে আমেরিকানদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার

প্রকাশিত সময় : ০৯:২৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬