সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীর বাঘায় বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)। এ ঘটনায় রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামি তাঁর স্বামী মো. রুবেল হোসেন (৪৪) পলাতক রয়েছেন।স্থানীয় ট্যুর খুঁজুন

রোববার (১৩ সেপ্টেম্বর) বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই স্বপনসহ ডিবির একটি দল অভিযানটি চালায়।

পুলিশ জানায়, আলাইপুর নাপিতপাড়া এলাকার রোজিনা খাতুনের বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় খাটের নিচে রাখা কাঠের বাটসদৃশ দুটি সচল পিস্তল, তিনটি মরিচাধরা খালি ম্যাগাজিন ও পিস্তলের সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে রোজিনা খাতুন ও তাঁর স্বামী রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযানকালে রোজিনা খাতুনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হলেও রুবেল হোসেন পালিয়ে যান।

গ্রেপ্তার রোজিনা খাতুন আলাইপুর নাপিতপাড়া গ্রামের মো. আলতাব হোসেনের মেয়ে এবং রুবেল হোসেনের স্ত্রী। রুবেল হোসেন একই এলাকার আব্দুস সামাদের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলি এবং গ্রেপ্তার রোজিনা খাতুনকে রাজশাহী জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশিত সময় : ১০:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬