নগরীর কুমারপাড়া সরকার টাওয়ারে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মেডিকেল কলেজ শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার-কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মেডিকেল কলেজ শাখার নবনির্বাচিত সভাপতি মনন কান্তি দাস, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, সহ-সভাপতি আয়উব আলী,যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মুনিমুল হক জয়, সহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
ফুলেল শুভেচ্ছা জানানো শেষে সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার মিষ্টিমুখ করান।

নিজস্ব প্রতিবেদক 

























