বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নীলফামারীর জলঢাকা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়াসে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৬ মে) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মোজাফফর হোসেন, মোঃ সেলিমুর রহমান সেলিম এবং মোঃ জুলফিকার আলি ভুট্টু।

অনুষ্ঠানে জলঢাকা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নাসির উদ্দীন নাসির এবং সাধারণ সম্পাদক সামস-উজ-জোহা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে পরিবেশগত দায়িত্ববোধ ও সচেতনতা তৈরিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণের এই ধারা অব্যাহত রাখতে কলেজ ছাত্রদল ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জলঢাকা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রকাশিত সময় : ০৫:৫৩:০১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬