বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

দক্ষিণ আফ্রিকার একটি মহাসড়কে দুটি মিনিবাস ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষের পর একটি এসইউভি গাড়ি সেগুলোতে ধাক্কা দিলে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বার্তাসংস্থা এপি-এর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রোববার রাতে ওয়েস্টার্ন কেপ প্রদেশে প্রিন্স অ্যালবার্ট ও লি-গামকার ছোট শহরের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানটি কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার পূর্বে।

জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশন (আরটিএমসি) জানিয়েছে, দুর্ঘটনায় দুটি টয়োটা মিনিবাস ট্যাক্সি ও একটি সুজুকি এসইউভি জড়িত ছিল।

পুলিশের মুখপাত্র ওয়ারেন্ট অফিসার ক্রিস্টোফার স্পাইস জানান, ঘটনাস্থলেই ১৮ জনকে মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। ওয়েস্টার্ন কেপ মোবিলিটি বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

আরটিএমসি বলেছে, ওয়েস্টার্ন কেপে জরুরি সেবাদানকারী সংস্থা ও কর্তৃপক্ষ ঘটনাস্থলের মূল্যায়ন চালিয়ে যাওয়ায় মৃতের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।

দুর্ঘটনার পর মহাসড়কটির ওই অংশ বন্ধ করে দেওয়া হয়। পুলিশ এ ঘটনায় অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা করেছে। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন। আরটিএমসিও ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠিয়েছে।

সরকার জানিয়েছে, সপ্তাহান্তে দক্ষিণ আফ্রিকাজুড়ে ঘটে যাওয়া দুটি বড় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে রোববার ভোরে এমপুমালাঙ্গা প্রদেশের এরমেলোর কাছে পৃথক এক দুর্ঘটনায় আটজন নিহত হন।

দক্ষিণ আফ্রিকায় লাখো মানুষের প্রধান গণপরিবহন হিসেবে মিনিবাস ট্যাক্সি ব্যবহৃত হয়। তবে এসব যান প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। চলতি বছরের জানুয়ারিতে পৃথক দুটি মিনিবাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে ১৪ জন ছিল শিশু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

প্রকাশিত সময় : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬