রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনির ওয়ালে ‘প্রথম ক্রাশ’-এর ভিডিও!

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। প্রেম, অনুভূতি কিংবা ভালো লাগা—জীবনের নানা মুহূর্তই সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। এবার তার ফেসবুক ওয়ালে দেখা গেল এমন একজনের ভিডিও, যাকে একসময় নিজের ‘প্রথম ক্রাশ’ হিসেবে জানিয়েছিলেন পরীমনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে ভারতের জনপ্রিয় অভিনেতা রনিত রায়ের একটি ভিডিও শেয়ার করেছেন পরীমনি। ভিডিওতে গভীর মনোযোগে বাঁশি বাজাতে দেখা যায় অভিনেতাকে।

ভিডিওটির সঙ্গে রনিত রায় লিখেছেন, ‘যাদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তাদেরকেই আপনি তৈরি করছেন আপনাকে ছাড়া বাঁচতে শেখার জন্য।’

রনিত রায়ের বাঁশির সুরের সঙ্গে এমন আবেগঘন বার্তাই হয়তো পরীমনির ভালো লেগেছে। তাই ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করার সময় অভিনেতার নামের পাশে একটি লাল হৃদয়ের ইমোজিও দিয়েছেন তিনি।

কে পরীমনির ‘প্রথম ক্রাশ’?

পরীমনির এই পোস্ট নতুন করে মনে করিয়ে দিয়েছে তার পুরোনো এক মন্তব্য। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে জীবনের ‘প্রথম’ নানা বিষয় নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার প্রথম ক্রাশ কে?

জবাবে কোনো রাখঢাক না রেখেই পরীমনি বলেছিলেন, ‘ক্রাশ! রনিত রায়।’

অর্থাৎ ভারতীয় এই অভিনেতাই পরীমনির কথিত ‘প্রথম ক্রাশ’। টেলিভিশন ও ওয়েব সিরিজে দীর্ঘ ক্যারিয়ারের পাশাপাশি ‘আদালত’ সিরিজের কেডি পাঠক চরিত্রে অভিনয় করে ভারত ও বাংলাদেশে ব্যাপক পরিচিতি পেয়েছেন রনিত রায়।

55

প্রেম ও ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকা পরীমনি এবার অবশ্য কোনো নতুন মন্তব্য না করেই পুরোনো সেই পছন্দকে যেন আবারও সামনে আনলেন। প্রিয় অভিনেতার ভিডিও নিজের ওয়ালে শেয়ার করায় বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল।

পর্দায় অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিজের পছন্দ, অনুভূতি ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়া পরীমনির অভ্যাস। এবার সেই তালিকায় যুক্ত হলো তার ‘প্রথম ক্রাশ’ রনিত রায়ের ভিডিও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পরীমনির ওয়ালে ‘প্রথম ক্রাশ’-এর ভিডিও!

প্রকাশিত সময় : ০৬:০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬